1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এবার বরিশালের লঞ্চযাত্রীদের জন্য বিশাল সু-খবর! - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সাংবাদিকের ওপর হামলা: গ্রেফতার ১ বানারীপাড়ায় কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় ইতালী প্রবাসী শাহিন ভাণ্ডারিয়ায় মাদক ব্যবসায়ী দুলাল খান গ্রেফতার ভাণ্ডারিয়ায় গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ : মামলা করে হুমকির মুখে প্রাক্তন শিক্ষক বরিশালে রাতভর অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে হত্যা চেষ্টার মামলা চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস পালিত গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন

এবার বরিশালের লঞ্চযাত্রীদের জন্য বিশাল সু-খবর!

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতরে নাড়ির টানে বাড়ি ফেরা লঞ্চযাত্রীদের জন্য সুখবর দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান। এবারের ঈদে নৌপথে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

 

শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী। বরিশালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা এ ইফতার মাহফিলের আয়োজন করে।

 

প্রতিমন্ত্রী বলেছেন, ‘বাড়তি ভাড়ার কোনো সুযোগই নেই। আমরা জনগণের সরকার। বরং বিআইডব্লিউটিএ’র যেই ভাড়া নির্ধারিত আছে, জাহাজ মালিকদের সঙ্গে আমরা কথা বলছি- তার থেকেও কম ভাড়ায় আমরা এবার ঈদে যাত্রী পরিবহন করতে চাই।’

এসময় তিনি আরও বলেন, ‘ঈদ যাত্রাকে সুন্দর করার জন্য যেখানে যেখানে ড্রেজিং করা দরকার, সব জায়গায় ড্রেজার আছে। আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি, যদি এরকম কোথায় থাকে যে ড্রেজিং করে নৌপথ সঠিকভাবে কাজ করে, সেই কাজটা আমরা ঈদের আগেই শেষ করে ফেলবো।’

রাজিব আহসান বলেন, ‘ঈদ যাত্রায় বন্দরগুলো যেনো পরিচ্ছন্ন থাকে, হকার মুক্ত থাকে, অযাচিত লোক যেন বন্দরে না থাকে এবং ঢাকায় আমরা চেষ্টা করবো সদর ঘাটের বাইরে বসিলা এবং কাঞ্চন দুটি আলাদা ঘাঁট থেকে যেনো লঞ্চ চলাচল করতে পারে।’

তিনি জানান, যারা গার্মেন্টস শ্রমিক রয়েছেন, বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশে— তাদের সুবিধার্থে ঘাটগুলো চালু করা হবে। এছাড়াও যাত্রী সেবার জন্য আরও অনেকগুলো পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network