1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সাংবাদিকের ওপর হামলা: গ্রেফতার ১ বানারীপাড়ায় কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় ইতালী প্রবাসী শাহিন ভাণ্ডারিয়ায় মাদক ব্যবসায়ী দুলাল খান গ্রেফতার ভাণ্ডারিয়ায় গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ : মামলা করে হুমকির মুখে প্রাক্তন শিক্ষক বরিশালে রাতভর অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে হত্যা চেষ্টার মামলা চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস পালিত গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন

চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি: সারাদেশের মতো চরফ্যাশনেও আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার ৮ মার্চ সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনবী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ উল্ল্যাহ, চরফ্যাশন থানার ওসি (তদন্ত) খলিলুর রহমান প্রমুখ। এছাড়া বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন নারী নেত্রী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার নিশ্চিত করা ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ, রাষ্ট্র ও অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।তাই নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধ করে শিক্ষা, কর্মসংস্থান এবং নেতৃত্বের ক্ষেত্রে তাদের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।

এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য—“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—উল্লেখ করে বক্তারা বলেন, নারীর নিরাপত্তা, ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সবাইকে একযোগে কাজ করতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network