1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, হেলপার নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে হামলা-লুটের অভিযোগে বিএনপির দলীয় ব্যবস্থা ভোলায় সাংবাদিকের ওপর হামলা: গ্রেফতার ১ বানারীপাড়ায় কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় ইতালী প্রবাসী শাহিন ভাণ্ডারিয়ায় মাদক ব্যবসায়ী দুলাল খান গ্রেফতার ভাণ্ডারিয়ায় গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ : মামলা করে হুমকির মুখে প্রাক্তন শিক্ষক বরিশালে রাতভর অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে হত্যা চেষ্টার মামলা চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, হেলপার নিহত

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা লেগে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাজৈর উপজেলার আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লাকড়ি বোঝাই একটি ট্রাকের চাকা খুলে যাওয়ায় সেটি ঢাকা-বরিশাল মহাসড়কের ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। ভোর সাড়ে ৫টার দিকে দ্রুতগতিতে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই লাকড়িবাহী ট্রাকের হেলপার ইসমাইল হোসেন (১৮) নিহত হন। তিনি ওই ট্রাকের চালক রাসেল হোসেনের ছেলে। দুর্ঘটনায় চালক রাসেল হোসেন আহত হন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ইসমাইল ও আহত রাসেল হোসেন নোয়াখালী জেলার চর জব্বার থানার সুবর্ণচর এলাকার বাসিন্দা। এদিকে অপর ট্রাকের চালক মো. সোহেল কবির (৩৭) ও আহত হয়েছেন।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network