1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সাংবাদিকের ওপর হামলা: গ্রেফতার ১ বানারীপাড়ায় কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় ইতালী প্রবাসী শাহিন ভাণ্ডারিয়ায় মাদক ব্যবসায়ী দুলাল খান গ্রেফতার ভাণ্ডারিয়ায় গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ : মামলা করে হুমকির মুখে প্রাক্তন শিক্ষক বরিশালে রাতভর অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে হত্যা চেষ্টার মামলা চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস পালিত গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন

পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক।। আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল এলাকায় বর্ণাঢ্য র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

‘অধিকার মর্যাদায় নারী, আগামী গড়ি সমানাধিকারী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

​রোববার (৮ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও গাজীপুর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রহিম খান। তিনি তার বক্তব্যে নারীর অধিকার সুরক্ষা এবং সমাজ গঠনে নারীদের অবদানের কথা গুরুত্বের সাথে তুলে ধরেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে শাহীন মোল্লা বলেন, প্রতিবছর নারী দিবসে একটি নতুন প্রত্যাশা পূরণের আশা থাকে। কিন্তু তা পূরণ হয়না। সকলের প্রত্যাশা নারী নির্যাতন, নিপীড়ন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তা হচ্ছেনা। বর্তমান সরকারে কাছে নারী দিবস থেকে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আল আমীন। তিনিও নারীর সহিংসতা বন্ধে বিষয়ে গুরুত্বপুর্ন দাবি তুলেন।

 

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মোঃ ফেরদাউছ সিকদার।

 

কর্মসূচিতে অংশগ্রহণ করে সিটি মডেল স্কুল, রাশিদা বেগম ইন্টারন্যাশনাল স্কুল ও নর্থ পয়েন্ট মডেল স্কুলের বিপুল সংখ্যক শিক্ষার্থী।

​র‍্যালি পরবর্তী মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে নারীদের পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। প্রতিটি স্তরে নারীর নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করা গেলেই একটি উন্নত রাষ্ট্র গঠন সম্ভব।

 

​এসময় আরও উপস্থিত ছিলেন পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার, নার্স এবং অন্যান্য স্টাফরা।

 

অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং স্থানীয়দের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি করে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network