1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে হামলা-লুটের অভিযোগে বিএনপির দলীয় ব্যবস্থা ভোলায় সাংবাদিকের ওপর হামলা: গ্রেফতার ১ বানারীপাড়ায় কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় ইতালী প্রবাসী শাহিন ভাণ্ডারিয়ায় মাদক ব্যবসায়ী দুলাল খান গ্রেফতার ভাণ্ডারিয়ায় গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ : মামলা করে হুমকির মুখে প্রাক্তন শিক্ষক বরিশালে রাতভর অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে হত্যা চেষ্টার মামলা চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলায়  আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের সার্কিট হাউস থেকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক  গুলো প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসক আবু সাইদ এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা (অতিরিক্ত) মনিকা আক্তার এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা, মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরীন জাহান, সনাকের সভাপতি প্রফেসর খায়রুন নাহার রুবী, মহিলা পরিষদের সভানেত্রী খালেদা আখতার হেনা, ওয়ার্ল্ড ভিশনের সভানেত্রী নিন্দা দত্তসহ প্রমুখ।

বক্তারা বলেন, আজকে নারী দিবসের যে তাৎপর্য সেটা যেন প্রতিটিদিনই বাস্তবায়ন হতে পারে, সে দিকে নজর দিতে হবে।নারীর নিরাপত্তার বিষয় সবাইকে সচেতন হতে হবে এবং সঠিক শিক্ষা নিতে হবে। নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network