নিজস্ব প্রতিবেদক : বরিশালে বসবাসরত বরগুনা জেলার মানুষের সামাজিক বন্ধন জোরদার এবং পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে বরিশালস্থ বরগুনা সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) নগরীর গার্ডেন ইন রেস্তোরাঁয় আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে বরগুনা জেলা সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ারের উপস্থিতিতে বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মোঃ ইমরান চৌধুরী, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ।
এ সময় বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ চর্চার মাস। এ ধরনের আয়োজন বরগুনা জেলার মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।
ইফতার মাহফিলে বরগুনা জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সকল মুসলমানের শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
