1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে হত্যা চেষ্টার মামলা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে হামলা-লুটের অভিযোগে বিএনপির দলীয় ব্যবস্থা ভোলায় সাংবাদিকের ওপর হামলা: গ্রেফতার ১ বানারীপাড়ায় কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় ইতালী প্রবাসী শাহিন ভাণ্ডারিয়ায় মাদক ব্যবসায়ী দুলাল খান গ্রেফতার ভাণ্ডারিয়ায় গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ : মামলা করে হুমকির মুখে প্রাক্তন শিক্ষক বরিশালে রাতভর অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে হত্যা চেষ্টার মামলা চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে হত্যা চেষ্টার মামলা

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: স্ত্রীকে মারধর ও পরবর্তীতে হত্যা চেষ্টার অভিযোগ এনে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিহান রহমান শোভনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে মহানগরীর কাউনিয়া থানায় মামলাটি দায়ের করেন পুলিশ সদস্যর শাশুড়ি হোসনে আরা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের ওসি রফিকুল ইসলাম।

মামলার বাদী হোসনে আরা বেগম বলেন, কয়েক বছর আগে আমার মেয়ে মৌমিতার সঙ্গে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার আব্দুর রহমানের ছেলে সিহান রহমান শোভনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে মৌমিতাকে মারধর করতো সিহান। এরপর শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে আমার মেয়ে মৌমিতাকে চাকু দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় সিহান। এই ঘটনার বিচার পেতে মামলা করেছি।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, স্ত্রীকে মারধর ও হত্যার অভিযোগে উপ পরিদর্শক সিহানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তার শ্বশুর বাড়ির পরিবার। মামলার পর থেকেই আসামি পলাতক আছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network