1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নারীরা এখন অনেক এগিয়ে গেছে"আন্তর্জাতিক নারী দিবসে-উজিরপুর ইউএনও আলী সুজা  - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙ্গাবালী ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ বরিশালে কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ পিরোজপুরের নেছারাবাদে সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকা-বরিশাল মহাসড়কে খোঁড়াখুঁড়ি আর খানাখন্দ, ঈদযাত্রা নিয়ে শঙ্কা চরফ্যাশনে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, প্রতিবাদে বাস ধর্মঘট মালিক-শ্রমিকদের মুলাদীতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নেছারাবাদে সরকারি খাল দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবি

নারীরা এখন অনেক এগিয়ে গেছে”আন্তর্জাতিক নারী দিবসে-উজিরপুর ইউএনও আলী সুজা 

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ”নারীরা এখন অনেক এগিয়ে গেছে,নারীর উন্নয়নের জন্য সরকার বিভিন্ন রকম প্রশিক্ষন চালু করেছে,এরমধ্যে সেলাই, গবাদী পশু পালন,হাস-মুরগী পালনসহ বিভিন্ন ধরনের হাতের কাজ করে স্বাভলম্বী হয়ে সংসারে সহযোগিতা করার লক্ষ্যে সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে সরকার উজিরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৮ মার্চ রবিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মহিলা সংস্থা ও উজিরপুর এপি, সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে ও জাতীয় মহিলা সংস্থার উপজেলা সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান। বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,উজিরপুর এপি,ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি, উপজেলা মহিলা দলের সভাপতি ইয়াসমিন আক্তার পারুল, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রহমতুল্লাহ বারী। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা পল্লী দারিদ্র ফাউন্ডেশন কর্মকর্তা সামসুদ্দোহা চৌধুরী,উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ,দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম আসাদ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার,সদস্য আহাদ সুমন,সাংবাদিক মোঃ খলিলুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ  সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উপস্থিত ছিলো শত শত নারী ও শিশু। আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network