1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস শরফুদ্দিন আহমেদ সান্টু-এর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন ফাইজুল হক সুমন। সম্প্রতি এক অফিসিয়াল আদেশের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
জানা গেছে, ফাইজুল হক সুমন এর আগে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু-র ব্যক্তিগত সহকারী হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন তিনি দক্ষতা ও সুনামের সঙ্গে ওই দায়িত্ব পালন করে আসছেন।
নতুন দায়িত্ব অনুযায়ী ফাইজুল হক সুমন সংসদ সদস্যের দাপ্তরিক কার্যক্রম তদারকি, জনসংযোগ রক্ষা, বিভিন্ন সভা-সমাবেশের সমন্বয় এবং নির্বাচনী এলাকার জনগণের অভিযোগ ও আবেদন গ্রহণসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতা করবেন।
নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফাইজুল হক সুমন বলেন, সংসদ সদস্য মহোদয়ের আস্থা অর্জন করতে পেরে আমি কৃতজ্ঞ। অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো।
এদিকে, তার এ নিয়োগে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং নতুন দায়িত্ব পালনে তার সার্বিক সফলতা কামনা করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network