1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল একজনের: ঘাতক বাস আটক - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙ্গাবালী ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ বরিশালে কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ পিরোজপুরের নেছারাবাদে সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকা-বরিশাল মহাসড়কে খোঁড়াখুঁড়ি আর খানাখন্দ, ঈদযাত্রা নিয়ে শঙ্কা চরফ্যাশনে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, প্রতিবাদে বাস ধর্মঘট মালিক-শ্রমিকদের মুলাদীতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নেছারাবাদে সরকারি খাল দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবি

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল একজনের: ঘাতক বাস আটক

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের ডাসার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘাতক ‘বাউফল ট্রাভেলস’ নামের যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সহায়তায় আটক করেছে পুলিশ।

 

আজ সোমবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে ‘বাউফল ট্রাভেলস’র একটি দ্রুতগামী বাস এক ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

 

মহাসড়ক ছেড়ে বাসটি ডাসার উপজেলার বাঁশতলা এলাকা দিয়ে অভ্যন্তরীণ রাস্তা ব্যবহার করে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। জনতা বাসটির গতিবিধি লক্ষ্য করে সেটিকে গতিরোধ করে আটক করে। অবস্থা বেগতিক দেখে বাসের ড্রাইভার ও হেলপার বাসটি রেখেই কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা ডাসার থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি জব্দ করে।

 

ডাসার থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, বাসটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। ঘাতক চালক ও সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network