1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙ্গাবালী ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ বরিশালে কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ পিরোজপুরের নেছারাবাদে সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকা-বরিশাল মহাসড়কে খোঁড়াখুঁড়ি আর খানাখন্দ, ঈদযাত্রা নিয়ে শঙ্কা চরফ্যাশনে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, প্রতিবাদে বাস ধর্মঘট মালিক-শ্রমিকদের মুলাদীতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নেছারাবাদে সরকারি খাল দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবি

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—নারী ও কন্যার অধিকার সুরক্ষিত হোক” এ প্রতিপাদ্যে পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।

মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য দেন, ঢাকা আহছানিয়া মিশনের বাউফল প্রোগ্রাম অফিসার মো. রাশেল মিয়া এবং হেলথ প্রোমোটর মরিয়ম বেগম।

বক্তারা বলেন, নারী ও কন্যাদের অধিকার নিশ্চিতে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আইনি সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সমাজে নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এজন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, কিশোরী দলের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

প্রতিবেদন শেষে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারীর অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network