উজিরপুরে ১৭ মার্চ ৪ হাজার বছরের প্রাচীন গঙ্গা স্নান ও মেলা হবে
আপডেট সময় :
সোমবার, ৯ মার্চ, ২০২৬
উজিরপুরে ১৭ মার্চ ৪ হাজার বছরের প্রাচীন গঙ্গা স্নান ও মেলা হবে
উজিরপুর প্রতিনিধিঃ আগামী ১৭ মার্চ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঘণ্টেশ্বরে হিন্দু ধর্মাবলম্বীদের চার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য বাৎসরিক পূজা পূর্ণ্য গঙ্গা স্নান ও ৩ দিন ব্যাপী ধর্মীয় মেলা অনুষ্ঠিত হবে। সার্বজনীন শ্রীশ্রী গঙ্গা-বিষন্ঞু শিব-কালী-হরি আদি অন্নপূর্ণা মন্দির মেলাঙ্গন ট্রাষ্ট উদযাপন পরিষদের আয়োজনে বারুনী তীর্থ স্নান পূর্ণভূমি(আন্তজার্তিক ভাবে প্রায় ৪ হাজার বছরের প্রাচীন ঐতিহ্য) গঙ্গা স্নান ও মেলা অনুষ্ঠিত হবে। এতে হাজার হাজার দর্শনার্থী ও হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ ভক্তরা প্রতি বছরের ন্যয় এ বছরে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার লক্ষ্যে ব্যপক প্রস্তুতি চলছে। এ পূজা গঙ্গা স্নান ও মেলাকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ সকলের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দীপনা দেখা...
উজিরপুর প্রতিনিধিঃ আগামী ১৭ মার্চ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঘণ্টেশ্বরে হিন্দু ধর্মাবলম্বীদের চার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য বাৎসরিক পূজা পূর্ণ্য গঙ্গা স্নান ও ৩ দিন ব্যাপী ধর্মীয় মেলা অনুষ্ঠিত হবে।
সার্বজনীন শ্রীশ্রী গঙ্গা-বিষন্ঞু শিব-কালী-হরি আদি অন্নপূর্ণা মন্দির মেলাঙ্গন ট্রাষ্ট উদযাপন পরিষদের আয়োজনে বারুনী তীর্থ স্নান পূর্ণভূমি(আন্তজার্তিক ভাবে প্রায় ৪ হাজার বছরের প্রাচীন ঐতিহ্য) গঙ্গা স্নান ও মেলা অনুষ্ঠিত হবে। এতে হাজার হাজার দর্শনার্থী ও হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ ভক্তরা প্রতি বছরের ন্যয় এ বছরে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার লক্ষ্যে ব্যপক প্রস্তুতি চলছে।
এ পূজা গঙ্গা স্নান ও মেলাকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ সকলের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। আগামী ১৭ মার্চ মঙ্গলবার মধুকৃষনা ত্রয়োদশী তিথিতে এ পূজা গঙ্গা স্নান ও ৩ দিন ব্যাপী মেলা উদযাপিত হবে।