নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার করা হয়েছে। এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা পাখিটি উদ্ধার করে।
সোমবার বিকালে পৌর শহরের সবুজবাগ মহল্লার একটি বাসা থেকে আহতাবস্থায় পাখিটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল ওই এলাকার বিলকিচ জাহান নামের এক নারী তার বাড়ির ছাদ থেকে পাখিটি উদ্ধার করে প্রানীকল্যান ওই সংগঠনের সদস্যদের খবর দেন।
পাখিটির ডান পাখায় ক্ষত থাকায় পাখিটিকে উপজেলা প্রানী সম্পদ কার্যালয় থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
পাখিটি পুরোপুরি সুস্থ হলে বন বিভাগের সহায়তায় অবমুক্তের কথা জানিয়েছেন সংগঠনের সদস্যরা। নিশাচর পেঁচা প্রজাতির ব্রাউন বুবক বা বাদামী বুবকের চোখ অনেক বড় এবং হলুদ। বড় বড় চোখে চাহনির কারণে অনেক প্রাণী পাখিটিকে ভয় পায়।