1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল সিটি`র প্রশাসক হতে চান ১০ ত্যাগী নেতা! - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরের নেছারাবাদে সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকা-বরিশাল মহাসড়কে খোঁড়াখুঁড়ি আর খানাখন্দ, ঈদযাত্রা নিয়ে শঙ্কা চরফ্যাশনে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, প্রতিবাদে বাস ধর্মঘট মালিক-শ্রমিকদের মুলাদীতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নেছারাবাদে সরকারি খাল দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবি বোরহানউদ্দিনে আইন অমান্য করে ফসলি জমির মাটি বিক্রি : হুমকিতে কৃষি পরিবেশ পাথরঘাটায় ভিক্ষুকের কানের নোলক ও নাকফুল ছিনতাই!

বরিশাল সিটি`র প্রশাসক হতে চান ১০ ত্যাগী নেতা!

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

ডেস্ক সংবাদ : ৬ সিটিতে প্রশাসক নিয়োগ দেয়ার পর এবার আলোচনায় বরিশাল সিটি কর্পোরেশন। কে হবেন বিসিসির প্রশাসক তা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা নগরবাসীর মধ্যে। যোগ্য ব্যক্তি নেতৃত্ব বাছাই করে ত্যাগীদের মূল্যায়ন স্বাপেক্ষে কেন্দ্রীয় বিএনপির কাছে শ্রেষ্ঠ প্রশাসক উপহার চান নগরবাসী।

এ দিকে দীর্ঘদিন অপেক্ষায় থাকা মেয়র মনোনয়ন প্রত্যাশীরা প্রশাসক পদ পেতে কেন্দ্রের সাথে যোগাযোগ শুরু করেছেন। প্রার্থীতা ঘোষনা দিতে ইফতার মাহফিলের মধ্য দিয়ে সেই আভাসই দিচ্ছেন অনেকে।

মেয়র প্রত্যাশীদের তালিকায় রয়েছে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এবায়দুল হক চান, আবু নাসের মো: রহমাতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ বিলকিস জাহান শিরিন, জেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, সাবকে সদস্য সচিব মীর জাহিদুল করিম জাহিদ, সিনিয়র যুগ্ম আহাবয়ক আফরোজা খানম নাসরিন ও মহানগর যুব দলের আহবায়ক মাসুদ হাসান মামুন। কিন্তু হঠাৎ করেই প্রশাসক নিয়োগের তালিকায় আলোচনায় এসেছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের নাম। দলের দুঃসময়ের ত্যাগের মূল্যায়ন চেয়ে কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে তারা।

তবে এ বিষয়ে এখনো তেমন কোন ইংগিত পায় নি বলে জানিয়েছে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা- মোহাম্মদ মাহফুজুর রহমান ও ভারপ্রাপ্ত প্রশাসক।

এ দিকে প্রশাসক নিয়োগের বিষয়টি দলীয় করন বলছে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহঃ সেক্রেটারি জেনারেল এ্যাড.মোয়াজ্জেম হোসেন হেলাল।

ঈদের পর-পরই স্থানীয় নির্বাচন হবে বলে ধারনা দিয়েছেন জ্যৈষ্ঠ নির্বাচন কর্মকর্তা, বরিশাল।

প্রশাসক নিয়োগের ক্ষেত্রে নগরবাসী বলছে, নগর উন্নয়ন, নাগরিক সুবিধা এবং বিসিসির রাজস্ব বৃদ্ধি করতে সক্ষম একজন মেধাবী ও যোগ্য নেতৃত্বকেই প্রশাসক দেয়া হোক বরিশাল সিটি কর্পোরেশনে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network