1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরের নেছারাবাদে সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকা-বরিশাল মহাসড়কে খোঁড়াখুঁড়ি আর খানাখন্দ, ঈদযাত্রা নিয়ে শঙ্কা চরফ্যাশনে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, প্রতিবাদে বাস ধর্মঘট মালিক-শ্রমিকদের মুলাদীতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নেছারাবাদে সরকারি খাল দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবি বোরহানউদ্দিনে আইন অমান্য করে ফসলি জমির মাটি বিক্রি : হুমকিতে কৃষি পরিবেশ পাথরঘাটায় ভিক্ষুকের কানের নোলক ও নাকফুল ছিনতাই!

হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ও সহযোগীকে দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি আজ সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে হাদি হত্যা মামলার প্রধান আসামি ও সহযোগীকে দেশে ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগ করে হাদি হত্যার আসামিদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালানো হবে।

কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা আগামী এক সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে উন্নীত করতে সৈকতের ময়লা আবর্জনা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় কক্সবাজার পুলিশ সুপার এনএম সাজেদুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

এর আগে রোববার বিকেলে দুই দিনের সফরে জন্মভূমি কক্সবাজার আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম বারের মত কক্সবাজার সফর করেন তিনি। আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network