1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙ্গাবালী ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ বরিশালে কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ পিরোজপুরের নেছারাবাদে সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকা-বরিশাল মহাসড়কে খোঁড়াখুঁড়ি আর খানাখন্দ, ঈদযাত্রা নিয়ে শঙ্কা চরফ্যাশনে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, প্রতিবাদে বাস ধর্মঘট মালিক-শ্রমিকদের মুলাদীতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নেছারাবাদে সরকারি খাল দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবি

বরিশালে কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন কৃষকদল সভাপতির বিরুদ্ধে এক নারীকে মারধর,শ্লীলতাহানী ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (৭ মার্চ) বিকালে উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যপারে ভূক্তভোগী ওই নারী কৃষকদল নেতা শাহ্ আলম সিকদারকে আসামী করে সোমবার (৯ মার্চ) বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী রাজিয়া সুলতানা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় স্থানীয় বিএনপির দুই গ্রুপের একাংশের নেতা শাহ আলম শিকদারের সঙ্গে কাজ না করায় তিনি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এবং তার সঙ্গে লেনদেন নিয়েও পূর্ব
বিরোধ রয়েছে।

তিনি আরও বলেন, শনিবার বিকালে শাহ আলম শিকদার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ঘরে ঢুকে ছোট মেয়ে মাইসা (৯)-র হাতে থাকা মোবাইল ফোনটি ভেঙে ফেলে এর মধ্যে থাকা মেমরি ও সিম কার্ড ছিনিয়ে নেয়।

এতে বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারাসহ শ্লীলতাহানি (যৌনপীড়ন) করেন এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যান।

 

এ বিষয়ে অভিযুক্ত উদয়কাঠী ইউনিয়ন কৃষকদল সভাপতি শাহ আলম শিকদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী রাজিয়া সুলতানা প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর শাহ আলম সিকদারের বিরুদ্ধে বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে ফোনে সাড়া না দেওয়ায় এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মজিবর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network