1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
শেবাচিম হাসপাতালে অপারেশন থিয়েটারে শিশুকে মারধর, কর্মচারী বরখাস্ত বাবুগঞ্জ উপজেলা সমিতি, ঢাকার তথ্যপ্রযুক্তি সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম বাউফল পৌর প্রকৌশলীর বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ! কলাপাড়ায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা ঝালকাঠির রাজাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত বরিশালে কাভার্ড ভ্যানের চাপায় রিকশা আরোহী নারী নিহত বাকেরগঞ্জে চেয়ারম্যানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, থানা ঘেরাও চাঁদা না দেওয়ায় মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, বিচার চাইলেন ৬৭ বছরের বদ্ধ মনসুর আলম ঈদ বোনাস ও বেতনের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভ ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতিতে জড়িত ছিল – প্রতিমন্ত্রী সোহেল মনজুর

কলাপাড়ায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
oplus_0

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় রুবিনা বেগম (৩২) নামে এক গৃহবধূকে নির্যাতন করে বাড়ির পাশের ডোবায় ফেলে রাখার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার ভোররাতে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহত রুবিনা বেগমের মা তাসলিমা বেগম (৬০) জানান, তার মেয়ে রুবিনাকে ভোররাতে মুখ বেঁধে মারধর করে শ্বশুর শহীদ হাওলাদার, চাচা শ্বশুর মনির হাওলাদার এবং স্বামীর ভাই সজল ও স্বপন। পরে তারা তাকে বাড়ির পাশের একটি ডোবায় ফেলে রেখে যায়।

তিনি আরও জানান, স্থানীয় লোকজন ডোবা থেকে রুবিনাকে উদ্ধার করে তাদের খবর দেয়। পরে সকালে স্থানীয়দের সহযোগিতায় তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) এ রেফার করেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network