1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে কাভার্ড ভ্যানের চাপায় রিকশা আরোহী নারী নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে কাভার্ড ভ্যানের চাপায় রিকশা আরোহী নারী নিহত বাকেরগঞ্জে চেয়ারম্যানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, থানা ঘেরাও চাঁদা না দেওয়ায় মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, বিচার চাইলেন ৬৭ বছরের বদ্ধ মনসুর আলম ঈদ বোনাস ও বেতনের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভ ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতিতে জড়িত ছিল – প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ইন্দুরকানী ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে কেনাকাটা ঝালকাঠিতে কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ পিআইওর বিরুদ্ধে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা

বরিশালে কাভার্ড ভ্যানের চাপায় রিকশা আরোহী নারী নিহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর সিএন্ডবি রোডে কাভার্ড ভ্যানের চাপায় রিকশা আরোহী এক নারী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) সকালে নগরীর সিএন্ডবি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা এক নারী (৪০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রিকশাচালক আউয়াল (৩০) গুরুতর আহত হয়েছেন। তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুর্ঘটনায় তার হাত ভেঙে যাওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, কাভার্ড ভ্যানের চাপায় রিকশা দুর্ঘটনায় এক অজ্ঞাত
নারী নিহত হয়েছেন এবং রিকশাচালক আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network