1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগৈলঝাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা ঝালকাঠির রাজাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত বরিশালে কাভার্ড ভ্যানের চাপায় রিকশা আরোহী নারী নিহত বাকেরগঞ্জে চেয়ারম্যানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, থানা ঘেরাও চাঁদা না দেওয়ায় মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, বিচার চাইলেন ৬৭ বছরের বদ্ধ মনসুর আলম ঈদ বোনাস ও বেতনের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভ ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতিতে জড়িত ছিল – প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ইন্দুরকানী ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে কেনাকাটা

আগৈলঝাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহড়া অনুষ্ঠিত হয়।

এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক। এছাড়া অন্যান্য অতিথি ও বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ঈসা, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল হক খোকন, বরিশাল উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব মো. সেলিম হোসেন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক এফ এম নাজমুল রিপন।

বক্তারা সকলের জন্য সতর্কতা ও সচেতনতা জোরদার করার পাশাপাশি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network