1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে আড্ডায় নিষেধাজ্ঞা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে আড্ডায় নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাসার বাইরে আড্ডা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং সংস্কৃতি প্রতিরোধের লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের ফেসবুক পেজে বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করা হয়।

 

নির্দেশনায় বলা হয়, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী গৌরনদী উপজেলার কোনো স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী সন্ধ্যার পর রাস্তার মোড়, হোটেল-রেস্তোরাঁ, পার্ক কিংবা স্কুল-কলেজের মাঠে আড্ডা দিতে পারবে না। নির্ধারিত সময়ের পর আইন-শৃঙ্খলা বাহিনী কোনো শিক্ষার্থীকে এসব স্থানে আড্ডারত অবস্থায় পেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, “সম্প্রতি গৌরনদীর পৌরশহর ও বিভিন্ন ইউনিয়নে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের বিপথগামী হওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। আড্ডাকেন্দ্রিক একটি নেটওয়ার্ক তৈরি হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে”।

 

তিনি আরও বলেন, “আমরা গৌরনদীর যুব সমাজকে মাদকমুক্ত রাখতে চাই। একই সঙ্গে অনলাইন জুয়া ও কিশোর গ্যাং সংস্কৃতি রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব আড্ডা কেন্দ্র করে যে নেটওয়ার্ক গড়ে উঠছে তা ভেঙে দিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই”।

 

ইউএনও জানান, নির্দেশনা বাস্তবায়নে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে। পৌরসভা এলাকায় একটি এবং প্রতিটি ইউনিয়নে একটি করে মনিটরিং কমিটি গঠন করা হচ্ছে। এসব কমিটির সদস্যরা নিয়মিত নজরদারি করবেন এবং কোনো অনিয়মের তথ্য পেলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network