1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জ–মুলাদীতে ইউপি ও উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আহ্বান এবি পার্টির - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বাবুগঞ্জ–মুলাদীতে ইউপি ও উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আহ্বান এবি পার্টির

  • আপডেট সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।। বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী আহ্বান করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির পক্ষ থেকে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষিত মহিলা সদস্যসহ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণে যোগ্য, সৎ ও জনমুখী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ দুই উপজেলার আওতাধীন মোট ১২৬টি ওয়ার্ড, ৪২টি সংরক্ষিত মহিলা সদস্য পদ, ১৩টি ইউনিয়ন চেয়ারম্যান, ২টি উপজেলা চেয়ারম্যান, ২টি উপজেলা ভাইস-চেয়ারম্যান এবং ২টি সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
এবি পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় প্রশাসন পরিচালনায় দক্ষ, সৎ এবং জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত নেতৃত্বই একটি আধুনিক, বাসযোগ্য ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সে লক্ষ্যেই দলটি তৃণমূল থেকে জনপ্রিয়, পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী এবং জনসেবায় নিবেদিত ব্যক্তিদের সামনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।
সম্ভাব্য প্রার্থীদের জন্য কয়েকটি যোগ্যতার কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতা, সৎ ও দায়িত্বশীল নেতৃত্বের মানসিকতা, নিজ নিজ এলাকায় সামাজিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা, এলাকাবাসীর সমস্যা ও নাগরিক সেবা সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যসহ সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত (সিভি), রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ এবং সংশ্লিষ্ট এলাকায় উন্নয়নমূলক কাজের পরিকল্পনা জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে বিবেচনা করা হবে।
এবি পার্টি মনে করে, জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি এবং যোগ্য নেতৃত্বের সমন্বয়ের মাধ্যমেই বাবুগঞ্জ ও মুলাদী উপজেলাকে একটি আধুনিক, নিরাপদ ও মানবিক সমাজে রূপান্তর করা সম্ভব। সেই লক্ষ্য বাস্তবায়নে আদর্শ ও যোগ্য প্রতিনিধিদের নির্বাচনে সহায়তা করাই দলের প্রধান উদ্দেশ্য।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network