1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সি জেলহাজতে - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সি জেলহাজতে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ মুদী দোকানিকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় বরিশালের এক কনটেন্ট ক্রিয়েটরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার আসামি হিসেবে হাজির হয়ে জামিন আবেদন করেন পাভেল মুন্সী (৩০)। তবে অতিরিক্ত মুখ্য হাকিম এসএম শরিয়তুল্লাহ তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পাভেল মুন্সী বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের রফিক মুন্সীর ছেলে এবং স্থানীয়ভাবে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত।

আদালতের কোতয়ালি মডেল থানার জিআরও এসআই শম্ভু কাঞ্চি লাল মামলার বরাতে জানান, চরমোনাই ইউনিয়নের বুখাইনগর বাজারের মুদী দোকানি জাফর হাওলাদারের কাছ থেকে বাকিতে পণ্য নেন পাভেল মুন্সী। পরে ওই পাওনা টাকা চাইলে ২০২৫ সালের ৩১ অক্টোবর দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়।

এ সময় পাভেল মুন্সী হত্যার উদ্দেশ্যে বৃদ্ধ জাফর হাওলাদারকে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলার সময় দোকানির ছেলেকে মারধর এবং কন্যাকে শ্লীলতাহানির পাশাপাশি প্রায় আড়াই লাখ টাকা লুট করা হয় বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার পর আহত জাফর হাওলাদার বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি হিসেবে পাভেল মুন্সী আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network