1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগৈলঝাড়ায় ওয়ার্ল্ড কনসার্নের ইসিসিআর প্রকল্পের সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

আগৈলঝাড়ায় ওয়ার্ল্ড কনসার্নের ইসিসিআর প্রকল্পের সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ) এর উদ্যোগে  শিশু অধিকারের জন্য সম্প্রদায়ের ক্ষমতায়ন  (ইসিসিআর)প্রকল্প-এর  উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রকল্প অবহিতকরণ সভার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

আগৈলঝাড়া উপজেলার গৈলা ও বাকাল ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাইজিদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ)-এর কান্ট্রি ডিরেক্টর সিলভেস্টার মিখায়েল মধু। এছাড়া উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার (ইসিসিআর প্রকল্প) রেজিনা জয়ধর, প্রকল্প অফিসার যিলিস্কেল ইজারাদার এবং প্রকল্প অফিসার (এফডিসিএস) উজ্জ্বল গাঠিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

সভায় প্রকল্পের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ, দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং নেতৃত্ব বিকাশ।

 

এ সময় বক্তারা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান, বাল্যবিবাহ প্রতিরোধ, গণসচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে বিভিন্ন কমিটি গঠন এবং মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি পাবে এবং শিশুদের অধিকার সুরক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network