1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
‎গৌরনদীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

‎গৌরনদীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে “রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎

‎বৃহস্পতিবার বিকাল পাঁচটায় গৌরনদী আল হেলাল একাডেমী সংলগ্ন ভবনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

‎

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গৌরনদী উপজেলা শাখার সভাপতি মোঃ সেলিম সরদার।

‎

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম।

‎

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বরিশাল জেলা ওলামা বিভাগের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী’র জয়েন্ট সেক্রেটারি রুহুল আমিন সবুজ, পৌর জামায়াতে ইসলামী’র আমির মাওলানা হাফিজুর রহমান, গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বিএম বেলাল ও নাসির উদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

‎

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান।

‎

‎আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network