1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সমাজসেবা কার্যালয় ও কোডেক এর যৌথ আয়োজনে আন্তর্জাতিক এনজিও  (CBM)-এর অর্থায়নে।
সোমবার (৯ মার্চ) বেলা ১২টায় সমাজসেবা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমানের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা পার্থ স্বারথী দেউরীর প্রাণবন্ত সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর সহযোগিতায় আয়োজিত সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, ডা. রিমা বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা।
কৃষিবিদ তনয় সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগোপতি রায় প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুরক্ষা কমিটির সদস্য ও বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি সেকেন্দার আলী, সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম বেল্লাল এবং সাধারণ সম্পাদক রোজিনা খানম।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৫টি হুইল চেয়ার, ১টি সাদা ছড়ি, ২টি হাই কমোড, ১টি ইলেকট্রিক বেড, ১ জোড়া ক্রাচ এবং ১টি লাঠি বিতরণ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network