1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে “উদ্যোগ” এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে “উদ্যোগ” এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

ক্রাইমট্রেস ডেস্ক : বরিশালের সামাজিক ও স্বেচ্ছাসেবী প্লাটফর্ম “উদ্যোগ”-এর আয়োজনে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বরিশালের সাংবাদিক, সুধীজন ও স্বেচ্ছাসেবীরা অংশ নিয়ে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।

শুক্রবার (১৩ জানুয়ারি) নগরীর ইউরো কনভেনশন হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এবং পৃষ্টপোষক সাইফুর রহমান মিরনের সঞ্চালনায় বিভিন্ন অতিথি বক্তব্য রাখেন।

এসময় বক্তব্য দেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মেহেরুন্নেছা বেগম, সিনিয়র সাংবাদিক হুমায়ন কবির, নাসিমুল হক, বীরেন্দ্রনাথ সমাদ্দার এবং প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম মোফাজ্জল।
বক্তারা বলেন, সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে “উদ্যোগ” ইতোমধ্যে বরিশালে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে এ সংগঠনের ভূমিকা আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

ইফতার মাহফিলে বরিশালের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ, সুধীজন এবং “উদ্যোগ”-এর সকল স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network