1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় সিরিজ চুরির প্রতিবাদে বিক্ষুদ্ধ এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বানারীপাড়ায় সিরিজ চুরির প্রতিবাদে বিক্ষুদ্ধ এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক সিরিজ চুরির ঘটনায় জনমনে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত কয়েকদিনে উপজেলার পূর্ব উদয়কাঠি ও তার পার্শ্ববর্তী বাইশারীতে ডজন খানেক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসব বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্নালঙ্কারসহ বিভিন্ন মালপত্র লুটে নিয়েছে সংঘবদ্ধ চোরেরদল।

এর প্রতিবাদে বিক্ষুদ্ধ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (১৩ মার্চ) জুমা বাদ পূর্ব উদয়কাঠি মোহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক মো.রাজু লস্করের নেতৃত্বে চুরি ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মো.রাজু লস্কর, উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম জাকির মোল্লা প্রমুখ। মানববন্ধনে বৃদ্ধ ও শিশু-কিশোরসহ নানা বয়স ও শ্রেণী-পেশার কয়েকশত লোক “আমরা শান্তিতে ঘুমাতে চাই,চোর থেকে আমরা নিরাপত্তা চাই,মাদক মুক্ত এলাকা চাই,চোর মুক্ত এলাকা চাই” স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন। এসময় অন্যান্যের মধ্যে বরিশাল জেলা ছাত্রদলের ক্রিয়া সম্পাদক মো. রাহাতুল ইসলাম আল-আমীন, উদয়কাঠি ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. ফিরোজ হোসেন, বাইশারী ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা মো. ফোরকান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিন আলম, স্থানীয় দুটি মসজিদের ঈমাম, মুসল্লি সহ আরো অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা চোরের অভয়ারণ্য খ্যাত পূর্ব উদয়কাঠি ও তৎসংলগ্ন এলাকায় প্রশাসনের অভিযান পরিচালনা জোরদার করার আহ্বান জানান। অনতিবিলম্বে মাদকসেবী ও চোরদের বিরুদ্ধে এ্যাকশন দেখতে চান তারা।

সরেজমিনে খোঁজ নিয়ে জানাযায়, চোরেরা এখানে যেভাবে নিখুঁত চুরি করে তাই অনেকে তাদের এই পেশাকে নিখুঁত শিল্প হিসেবে আখ্যা দিয়েছেন। সর্বশেষ গত বুধবার ( ১১ মার্চ) দিবাগত গভীর রাতে পূর্ব উদয়কাঠী গ্রামে মো. আনোয়ার বেপারীর বাড়িতে চুরির ঘটনা ঘটে।

চোরেরা আনোয়ার বেপারির ঘরের জানালার শিক ভেঙ্গে পানির পাম্প,গ্যাস সিলিন্ডার,গ্যাসের চুলা অন্যান্য আসবাবপত্র নিয়ে সটকে পরে। এছাড়াও সম্প্রতি একই এলাকার সেনাবাহিনীতে কর্মরত মো.খাইরুল ইসলামের বাসা,সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাহাবুব সিকদারের বাসা,মো.নাজমুল হোসেনের বাসা, মো. জাহাঙ্গীর হোসেনের বাসা, ভ্যান চালক কালামের একমাত্র সম্বল ভ্যান গাড়ির নতুন ব্যাটারি, তার ছেলের স্বপ্ন একমাত্র বাইসাইকেল চুরি, উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতির নিজের ও আপন ভাই’র মালামাল চুরি, মরহুম ইয়ার উদ্দিন খলিফার দান বাক্স কেটে ও,মো.ফারুক হোসেনের বাসায় চুরি সংঘটিত হয়েছে। এছাড়াও আইউব আলী বেপারী, মো. রহিম সহ অনেকেই তাদের বিভিন্ন মালামাল খুঁইয়েছেন। এমনকি এলাকার টিউবওয়েলও চুরি হয়ে যাচ্ছে।

এসব বিষয়ে বানারীপাড়া থানায় অভিযোগ করা হলেও মালামাল উদ্ধার কিংবা চুরির সঙ্গে জড়িত কাউকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এলাকাবাসী জানায়, মাদক সেবনে বিপদগামী কতিপয় বখাটের কারনে এলাকায় চুরিসহ নানান অশান্তি সৃষ্টি হচ্ছে। মাদক নির্মূল করলেই সকল অপরাধ কমে যাবে বলে তারা মনে করেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবর রহমান বলেন,চুরির বিষয়ে যে অভিযোগগুলো পেয়েছি তার তদন্ত চলছে, কিছু মালপত্র উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network