1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ২০০ মানতা পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে ২০০ মানতা পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলা সহ দপদপিয়া, বেলতলা এবং তালতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানতা সম্প্রদায়ের ২০০টিরও বেশি পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ইয়ুথনেট গ্লোবালের উদ্যোগে এবং আল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরা মুমুশাররফ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান শুভ।

এ সময় ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান শুভ বলেন, “মানতা সম্প্রদায় দীর্ঘদিন ধরে সমাজের প্রান্তিক ও অবহেলিত একটি জনগোষ্ঠী হিসেবে জীবনযাপন করছে। ২০১৬ সাল থেকে ইয়ুথনেট গ্লোবাল তাদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকের এই খাদ্য সহায়তা কর্মসূচি সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ।

আল খায়ের ফাউন্ডেশনের প্রতিনিধি বলেন, “সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইয়ুথনেট গ্লোবালের সঙ্গে যৌথভাবে এ ধরনের মানবিক উদ্যোগ নিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আল খায়ের ফাউন্ডেশনের প্রতিনিধিসহ ইয়ুথনেট গ্লোবালের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের প্রান্তিক ও অবহেলিত মানতা সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network