1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে ছাত্রদলের সেই আহ্বায়ক বহিষ্কার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

উজিরপুরে ছাত্রদলের সেই আহ্বায়ক বহিষ্কার

  • আপডেট সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মনির সরদারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

 

শনিবার মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মনির সরদারকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

 

এর আগে গত শনিবার বিকেলে চাঁদাবাজির অভিযোগে মনির সরদারকে আটক করে পুলিশ। উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা গ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম।

 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, মনির সরদারের বিরুদ্ধে দেওয়া অভিযোগ তদন্তাধীন রয়েছে।

 

থানায় দেওয়া অভিযোগে মনিরুল ইসলাম বলেন, তিনি শোলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় বালু ভরাটের ব্যবসা করেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদার তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর মধ্যে নগদ ৫০ হাজার টাকা এবং পরে বিকাশে ১০ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকা দাবি করে গত শুক্রবার মনির সরদারের নেতৃত্বে তাঁর লোকজন ড্রেজার শ্রমিক আবু বক্করকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে মারধর করেন। বর্তমানে তিনি আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

 

 

এর আগে চাঁদাবাজির অভিযোগে গত ফেব্রুয়ারির প্রথম দিকে মনির সরদারকে সেনাবাহিনী আটক করেছিল। কয়েক দিন কারাভোগের পর তিনি মুক্তি পান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network