1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় ইউনিয়ন ইনস্টিটিউশনের অ্যালামনাই এসোসিয়েশনে ঈদ পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বানারীপাড়ায় ইউনিয়ন ইনস্টিটিউশনের অ্যালামনাই এসোসিয়েশনে ঈদ পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটির ইফতার ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৪ মার্চ) বানারীপাড়া পৌর শহরের সন্ধ্যা নদীর তীরবর্তী বিএফসি চাইনিজ রেষ্টুরেন্টে সংগঠনের যুগ্ম আহবায়ক আশিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ্ আল মাহাবুবের সঞ্চালনায় এ ইফতার ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের আহবায়ক পুলিশের ডিআইজি মাসুদুর রহমান ভার্চুয়ালি অংশ নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য অধ্যাপক এমাম হোসেন, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, আব্দুস সালাম, জামাল রেজা,কে এম শফিকুল আলম জুয়েল,ইলিয়াস হোসেন, দেবাশীষ দাস, মনির হোসেন ,মাসুম বিল্লাহ্ মনু হাবিবুর রহমান জুয়েল,রাহাদ সুমন, সুজন হালদার, রিয়াজ মেহমুদ প্রমুখ।

 

সভায় আগামী ২২ মার্চ অনুষ্ঠেয় সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য আশিকুল ইসলাম আজাদকে আহবায়ক করে আপ্যায়ন,আব্দুস সালামকে আহবায়ক করে প্রচার ও হাবিবুর রহমান জুয়েলকে আহবায়ক করে অভ্যর্থনা উপ-কমিটি গঠন করা হয়। এছাড়া ঈদ পুনর্মিলনীতে রেজিষ্ট্রেশনের জন্য ,আব্দুস সালাম,জামাল রেজা,কেএম শফিকুল আলম জুয়েল,মনির হোসেন,দেবাশীষ দাস, হাবিবুর রহমান জুয়েল ও রাহাদ সুমনকে সদস্য করে ৭ সদস্যের রেজিষ্ট্রেশন বাস্তবায়ন উপ কমিটি গঠন করা হয়েছে।

 

 

২২ মার্চ সকাল ১০টা থেকে দিনভর সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন ( পাইলট) স্কুল মাঠে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এতে জনপ্রতি ৫শত টাকা করে ধার্য করা হয়েছে। বানারীপাড়া পৌর ভবনের সামনে ওয়ালটন শো রুমের তৃতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দায়িত্বপ্রাপ্তদের কাছে রেজিষ্ট্রশন ফি জমা দেওয়া যাবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network