1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়া আমিন রাড়ীর উদ্যোগে  ইফতার মাহফিল  - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

উজিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়া আমিন রাড়ীর উদ্যোগে  ইফতার মাহফিল 

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ীর উদ্যোগে ব্যপক আয়োজনের মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ বামরাইল ইউনিয়নের উত্তর মোড়াকাঠী সুন্দর আলী দরবেশ এর মাজারে সামনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও উজিরপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহাদুৎ সরদার কমরেড,সাংগঠনিক সম্পাদক মোঃ ফোরকান হোসেন,উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ তারেক সুজন,বামরাইল ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খলিল সরদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। এছাড়াও ইফতার মাহফিলে যোগদান করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দসহ শত শত ধর্মপরায়ন রোজাদার মুসল্লীগন। ইফতারের পূর্বক্ষনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উজিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী বক্তৃতাকালে বলেন,একদিকে বাংলাদেশের ৩ বারের সফল নারী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা শ্লো-পয়োজন হত্যা করেছে। আর এ শোককে শক্তিতে পরিনত করে রাজপথে উজিরপুর উপজেলা শ্রমিক দল অগ্রনী ভূমিকা পালন করবে এবং আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যসহ সকল অপশক্তিকে রুখে দিতে আমরা ঐক্যবদ্ধ্ ও বদ্ধপরিকর।
তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিরুঙ্কুস বিজয় হয়েছে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এমনকি ভোটারদের হাত থেকে ভোটের কালি মুছে যাওয়ার আগেই তারেক রহমান এর দেয়া প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বিতরণ, তা বাস্তবায়িত হয়েছে। তাই বিএনপির এ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমরা নিরলসভাবে জনসেবা করে যাবো।
এছাড়াও দোয়া মোনাজাতের মাধ্যমে মরহুম জিয়াউর রহমান,মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া নবনির্বাচিত মাননীয়  প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় ও বরিশাল- (উজিরপুর-বানারীপাড়া) আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু মহোদয়ের দীর্ঘায়ু কামনা করে দীর্ঘক্ষন দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network