1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্ব নিলেন নতুন প্রশাসক বিলকিস জাহান শিরিন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্ব নিলেন নতুন প্রশাসক বিলকিস জাহান শিরিন

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং সুধী সমাবেশের মধ্য দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমানের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব বুঝে নেন।

​
​দায়িত্ব গ্রহণের আগে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সিটি কর্পোরেশন চত্বরে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নতুন প্রশাসক।

তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হবে বরিশালকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা। ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’—এই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন, বরিশালবাসীকে সাথে নিয়ে এই শহরকে আদর্শ নগরীতে রূপান্তরের মাধ্যমেই আমরা তা বাস্তবায়ন করব।

​
​এর আগে বেলা বাড়ার সাথে সাথে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন,
​বরিশাল রেঞ্জ ডিআইজি ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার। ​র‌্যাব-৮ এর অধিনায়ক ও জেলা পুলিশ সুপার। ​বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের সচিব। ​জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, সাবেক সভাপতি এবায়দুল হক চাঁন। ​মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। ​বিএনপি নেতা আলতাফ হোসেন সিকদার, সেচ্ছাসেবক দল নেতা মাশউর আলম মঞ্জু, জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন সরদারসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

​

​উল্লেখ্য, গত ১৪ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এক সময়ের তুখোড় ছাত্রনেত্রী এবং বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনকে বিসিসি’র প্রশাসক হিসেবে নির্বাচিত করেন। তৃণমূল থেকে উঠে আসা এই ত্যাগী নেত্রীর নিয়োগের খবরে বরিশালের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

​আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ
​সুধী সমাবেশ শেষে নবনিযুক্ত প্রশাসক শহীদ মিনার সংলগ্ন কর্পোরেশনের নবনির্মিত ভবনে মেয়রের কার্যালয়ে যান। সেখানে বিদায়ী প্রশাসক বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দাপ্তরিক কাজ সম্পন্নের মাধ্যমে তিনি চেয়ারে বসেন।

এসময় তিনি নগরীর উন্নয়নে সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network