1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব মৃধার কুলখানির দোয়ানুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব মৃধার কুলখানির দোয়ানুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
রাহাদ সুমন,।বিশেষ প্রতিনিধি: বরিশালের  বানারীপাড়ায় থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের একাধিক বারের জননন্দিত  সাবেক ইউপি চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুর রব মৃধার (৯৮) কুলখানির দোয়া+মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বাদ আসর তার রুহের মাগফেরাত কামনায়  পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আব্দুর রব মৃধার মাঠে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়ানুষ্ঠানে বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালেব মৃধা,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান আশরাফী, পৌর বিএনপির  জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম,সহসভাপতি কামাল এ কুদ্দুস হাজারী,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল আলমসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, আলহাজ্ব আব্দুর রব মৃধা শনিবার (১৪ মার্চ) দুপুর পৌণে ২টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে

ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। রোববার (১৫ মার্চ)  সকাল ১০টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে জানাজা শেষে তাঁকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে নিজের প্রতিষ্ঠিত বায়তুল মোকাররম জামে মসজিদ লাগোয়া পারিবারিক কবরস্থানে স্ত্রী ও দুই ছেলের পাশে চির নিন্দ্রায় শায়িত করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network