1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-ঢাকা নৌপথে ঈদের স্পেশাল সার্ভিস শুরু : ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের ক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশাল-ঢাকা নৌপথে ঈদের স্পেশাল সার্ভিস শুরু : ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের ক্ষোভ

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

অনলাইন ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল-ঢাকা নৌপথে লঞ্চের স্পেশাল সার্ভিস শুরু হয়েছে।

 

আজ সোমবার রাতে এই উপলক্ষে রাজধানী থেকে সাতটি বিলাসবহুল লঞ্চ বরিশালের উদ্দেশে ছেড়ে এসেছে।

 

ঈদকে ঘিরে ডেকের ভাড়া আগের তুলনায় ৫০ টাকা বাড়িয়েছেন লঞ্চমালিকেরা। যদিও তাঁদের দাবি ভাড়া বাড়েনি, বরং সরকারি রেট অনুযায়ী কম নিচ্ছেন।

 

আজ বিকেলে খোঁজ নিয়ে জানা গেছে, সদরঘাট থেকে ছয় থেকে সাতটি লঞ্চ বরিশালের উদ্দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঢাকায় একটি বেসরকারি কোম্পানির স্টাফ আ. রহমান ফোনে জানান, তিনি পরিবার নিয়ে বরিশালে রওনা দিয়েছেন। যাত্রা এখন পর্যন্ত ভালো। ডেকের ভাড়া নিচ্ছে ৩৫০ টাকা। যদিও গত বছরের ঈদে ৩০০ টাকায় ডেকে যাওয়া যেত বলে একাধিক যাত্রী জানান।

 

অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির মহাসচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারি বলেন, যাত্রীর ওপর নির্ভর করে আজ বিশেষ সার্ভিসে লঞ্চের সংখ্যা বাড়ানো হবে। লঞ্চের ভাড়া সরকারি রেট অপেক্ষা কম রাখা হচ্ছে। ডেকের ভাড়া ৪০০ টাকার স্থলে ১০ ভাগ কম রাখা হচ্ছে।

 

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক সোলায়মান হোসেন বলেন, আজ রাতে ঢাকা থেকে বিশেষ সার্ভিসের সাতটি লঞ্চ বরিশালে আসছে। দরকারে আরও লঞ্চ বাড়ানো হবে।

ঈদে এবারও ডেকের ভাড়া ৩৫০ টাকা, সিঙ্গেল কেবিন ১ হাজার ২০০ টাকা ও ডাবল ২ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি দাবি করেন, সরকারি রেট অপেক্ষা কম নেওয়া হচ্ছে।

 

এদিকে ঈদে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে আজ থেকে ২৫ মার্চ পর্যন্ত সব ধরনের বলগেট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। নৌপথে বয়া বাতি স্থাপন করা হয়েছে। নৌবন্দরের নিরাপত্তায় পুলিশ ও আনসার মোতায়েন থাকবে।

 

এদিকে ঈদে ঝড়-ঝঞ্ঝার কথা মাথায় রেখে লঞ্চ চলাচলের আহ্বান জানিয়েছেন নৌ যাত্রী ঐক্য পরিষদের বরিশালের আহ্বায়ক আ. রশিদ নিলু। তিনি লঞ্চভাড়া না বাড়ানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন। পাশাপাশি সরকারি রেটের অজুহাতে লঞ্চে ভাড়া বাড়ানো জনস্বার্থপরিপন্থী বলে জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network