1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলামের পরিবর্তনের অঙ্গীকার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলামের পরিবর্তনের অঙ্গীকার

  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম।
তিনি ইউনিয়নে সুশাসন প্রতিষ্ঠা ও অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার তুলে ধরেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে চাঁদপাশা ইউনিয়নের বেশিরভাগ সড়কই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে এসব সড়কে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। এছাড়া নাগরিক সেবা পেতে বিলম্ব, জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবায় অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।
এ পরিস্থিতিতে পরিবর্তনের প্রত্যাশা থেকে স্থানীয়দের একটি অংশ নতুন নেতৃত্বের দাবি তুলছেন।
প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম বলেন, নির্বাচিত হলে তিনি একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তুলবেন। সড়ক যোগাযোগের উন্নয়ন, সেবাপ্রাপ্তি সহজীকরণ এবং জনগণের হয়রানি বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি নাগরিক যেন সমানভাবে সেবা পায়, সেটিই হবে আমার প্রধান লক্ষ্য।
এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি চাঁদপাশা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং একটি উন্নত, বৈষম্যহীন ও জনবান্ধব ইউনিয়ন গঠনে সবার সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় পর্যায়ে অবকাঠামোগত দুর্বলতা ও সেবার অনিয়মকে ইস্যু করে নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছেন প্রার্থী। তবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে তাঁর পরিকল্পনা ও সক্ষমতা কতটা কার্যকর হবে, সেটিই এখন দেখার বিষয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network