1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি বিসিসির ১৩৭৮ পরিচ্ছন্নতাকর্মী - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি বিসিসির ১৩৭৮ পরিচ্ছন্নতাকর্মী

  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে বরিশাল সিটি করপোরেশনে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া ঈদ উপহার বিতরণ করেছেন, বরিশাল সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে এই উপহারের টাকা পরিচ্ছন্নতা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এর জনসংযোগ কর্মকর্তা আহসানউদ্দিন রোমেল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহারের পাঁচ হাজার করে টাকা বরিশাল নগরের এক হাজার ৩৭৮ জন পরিচ্ছন্নতা কর্মী পেয়েছেন। ঈদের আগে ঈদ উপহার হিসেবে টাকা পেয়ে বেজায় খুশি পরিচ্ছন্নতা কর্মীরা।

তারা জানিয়েছেন, ঈদের আগে সঠিক বেতন ও বোনাস না পাওয়ায় কষ্ট ছিল তাদের, তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন উপহার পেয়ে আজ সবাই খুশি। সন্তানদের নিয়ে ভালোভাবে ঈদ করতে পারবেন তারা।

পরিচ্ছন্নতা কর্মীরা বলেন, আগে কেন প্রধানমন্ত্রী এমন উপহার দেননি, এবারে যে এভাবে উপহার পাবেন তাও ভাবতে পারেনি। প্রধানমন্ত্রীর শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করেন তারা।

এ সময় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, এরকম একটি মহৎ কাজের মধ্য দিয়ে আমি আমার কাজ শুরু করতে পেরেছি বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

তিনি বলেন, এই শহর যাদের শ্রমের মাধ্যমে এত সুন্দর হয়ে ওঠে তারা হলেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নাত বিভাগের কর্মী। আর এই স্বল্প আয়ের মানুষগুলোর কথা চিন্তা করেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদ উপহারের ব্যবস্থা করেছেন।

প্রধানমন্ত্রী আপনাদের উপহারের চেকটি আমার হাতে দিয়ে বলেছেন- আপনাদের পাশে তিনি আছেন এবং আমাদের আপনাদের পাশে সুখে-দুঃখে থেকে শহরকে পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, আজ যে আপনারা ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন, এটাকে আমি উপহার হিসেবে দেখছি না, এটা তার আপনাদের প্রতি ভালোবাসা হিসেবে আমি দেখছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network