1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক রেখে পালালেন আ.লীগ নেতাকর্মীরা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক রেখে পালালেন আ.লীগ নেতাকর্মীরা

  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনে কেক কাটার আয়োজন করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঠিক সেই মুহূর্তে মোটরসাইকেলের বহর নিয়ে ঘটনাস্থলে হাজির হয় বিএনপি নেতাকর্মীরা। তাদের উপস্থিতি টের পেয়ে কেক ফেলে পালিয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

পরে শেখ মুজিবুর রহমানের নাম লেখা সম্বলিত কেক ও ব্যানার জব্দ করে থানায় নিয়ে যায় এয়ারপোর্ট থানা পুলিশ।

 

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৯টার দিকে বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোড কুদঘাটা মোল্লা বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন হাওলাদার জানান, মোল্লা বাড়ির সামনের সড়কে রাতের আঁধারে শেখ মুজিবুর রহমান রহমানের জন্মদিন উদযাপনে কেক কাটার আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সেখানে তারা ব্যানার টাঙিয়ে স্লোগান দেয়।

 

তিনি জানান, খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে পৌঁছালে কেক ও ব্যানার রেখে পালিয়ে যায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক দেব সরকার জানান, ৯৯৯-এ কল পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সেখান থেকে শেখ মুজিবুর রহমানের নাম লেখা জন্মদিনের একটি কেক এবং একটি ব্যানার জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

অপরদিকে, সন্ধ্যায় শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর রাজিব হোসেন খান এই কর্মসূচি আয়োজন করে।

ভিডিওতে দেখা যায়, কোনো এক শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে শহীদ মিনারে ব্যানার টাঙিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইফতার সামনে নিয়ে দোয়া মোনাজাত করছেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া সেখানে স্লোগানও দেন তারা। জন্মদিন উদযাপনের ওই ভিডিও কাউনিয়া থানার এলাকার বলে ধারণা করা হচ্ছে।

তবে কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, কাউনিয়া থানা এলাকায় জন্মদিন উদযাপনের কোনো ঘটনা ঘটেনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network