1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বাবুগঞ্জে ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন

  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দিতে যাচ্ছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
আজ ১৮ মার্চ ২৮ রমজান অনুষ্ঠিতব্য এ ইফতার মাহফিলের আয়োজন করেছেন বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ছাত্রনেতা আজিজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জয়নুল আবেদীন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খান।
আয়োজক মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক জানিয়েছেন , বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইনডোর মাঠে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনদের অংশগ্রহণের কথা রয়েছে।
এদিকে, আগামীকাল বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন সংসদ সদস্য জয়নুল আবেদীন। স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।
আয়োজকরা জানান, পবিত্র মাহে রমজানকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network