1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক ব্যাচ থেকেই আইনজীবী হলেন ৪০ শিক্ষার্থী - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক ব্যাচ থেকেই আইনজীবী হলেন ৪০ শিক্ষার্থী

  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ববি প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থীরা এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত (মৌখিক) ফলাফলে এই একটি ব্যাচ থেকেই ৪০ জন শিক্ষার্থী আইনজীবী হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছেন।

রোববার (১৫ মার্চ) বিকেলে বার কাউন্সিলের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়। এবারের পরীক্ষায় সারা দেশ থেকে সর্বমোট আট হাজার ৫৯৯ জন উত্তীর্ণ হয়েছেন, যার মধ্যে বড় একটি অংশ দখল করে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই বিভাগটি।

সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছয়টি ব্যাচ থেকে মোট ৯৯ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এটি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের অর্জন বলে মনে করছেন শিক্ষার্থীরা।

বিভাগটির ৫ম ব্যাচ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন— আনিকা শর্মিলা, আনিসুর রহমান, আমিনা ইয়াসমিন, আয়শা বিনতে কবির কলি, বৃষ্টি বণিক, গালিভার মন্ডল, গোলাম আহাদ খান, হালিমা তুস সাদিয়া, ইরিন সুলতানা সেতু, জান্নাতুল আয়েশা, জয়ন্ত কুমার ঘোষ, মারিয়া মাদানিয়া, মো: আব্দুল্লাহ আল মাহমুদ, মো: ফেরদৌস খান, মো: ইসমাইল খান, মো: জাহিদুল ইসলাম, মো: লিটন বিশ্বাস, মো: মোহাসিন হোসেন, মো: মুহিদুল ইসলাম, মো: নিশাদ রহমান, মো: রকিবুল হাসান, মো: শাকিউর রহমান, মো: সজীব হোসেন, মো: তারেক হাওলাদার, মো: তরিকুল ইসলাম, নাফিস জারিফ, নূর-এ-নিশাত, নুসরাত জাহান জুঁই, নুসরাত জাহান শাম্মী, অমিতা, রিফাত সারোয়ার খান, সাবরিনা ইসলাম মিম, শাহাদাত হোসেন, সামিয়া সুলতানা, সৈকত ঢালী, সাজিদুল মুয়ীদ, সীমা, শেখ নাজমুল হোসেন, শুভ সাহা ও সুমিয়া আক্তার।

প্রসঙ্গত, এর আগে ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সারাদেশের মধ্যে প্রথম হয়েছেন বিভাগের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া। তিনিও বিভাগটির ৫ম ব্যাচের শিক্ষার্থী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network