1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রাইসা হত্যা: জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে—পুলিশ সুপার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

রাইসা হত্যা: জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে—পুলিশ সুপার

  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে কিশোরী রাইসা আক্তার হত্যা মামলার সঙ্গে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান। বুধবার ১৮ মার্চ তিনি নিহত রাইসার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এ আশ্বাস প্রদান করেন।

 

পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

 

প্রসঙ্গত, গত ১৪ মার্চ ২০২৬ বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর রাকুদিয়া গ্রামে কিশোরী রাইসা আক্তারকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মার্চ তার মৃত্যু হয়।

 

এ সময় রাইসার পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পুলিশ সুপার তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, আইন অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

স্থানীয় এলাকাবাসীও এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত আসামি গ্রেফতার ও বিচার কার্য সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network