1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
‎গৌরনদীতে গণঅধিকার পরিষদের পুষ্পস্তবক অর্পণ, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম উজিরপুরে সড়ক সংস্কারের আড়ালে সরকারি গাছ লুট-পাট!

‎গৌরনদীতে গণঅধিকার পরিষদের পুষ্পস্তবক অর্পণ, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা ও পৌর শাখা।

‎

‎বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে গৌরনদী কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিনের নেতৃত্বে নেতাকর্মীরা একযোগে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।

‎

‎এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ গৌরনদী পৌর শাখার আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, উপজেলা সহ-সভাপতি রুয়েত হাসান রুবেল, পৌর যুগ্ম আহ্বায়ক আব্দুল হক বাবু মৃধা, উপজেলা সড়ক ও নিরাপত্তা সম্পাদক মো. কামাল হোসেন, যুব অধিকার পরিষদের জেলা দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, ছাত্র অধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি মেহেদী হাসান তানভীর, পৌর নেতা মো. নাজমুল ইসলাম, মো. ইউসুফ ও নিলয় আহমেদ আজীম প্রমুখ।

‎

‎পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের অসীম ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই ত্যাগের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‎

‎তিনি আরও বলেন, “রাজনৈতিক কর্মী হিসেবে দেশের কল্যাণে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়নে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎

‎অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network