1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে জনদুর্ভোগ কমাতে বাঁশের হাট স্থানান্তরের নির্দেশ বিসিসি প্রশাসকের - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম উজিরপুরে সড়ক সংস্কারের আড়ালে সরকারি গাছ লুট-পাট!

বরিশালে জনদুর্ভোগ কমাতে বাঁশের হাট স্থানান্তরের নির্দেশ বিসিসি প্রশাসকের

  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ বছ‌রের জনদুর্ভোগ লাগ‌বে বরিশাল নগরীর  কাউ‌নিয়া বা‌শের হাট স্থানান্ত‌রের  ‌সিদ্ধান্ত নি‌য়ে‌ছে সি‌টি ক‌র্পো‌রেশন।

শুক্রবার (২৭ মার্চ) রা‌তে হাট প‌রিদর্শন শে‌ষে সি‌টি ক‌র্পো‌রেশনের প্রশাসক ( দা‌য়িত্বপ্রাপ্ত মেয়র)  অ্যাডভোকেট বিল‌কিস আক্তার জাহান শিরীন এ সিদ্ধা‌ন্তের কথা জানান।
সি‌টি ক‌র্পো‌রেশন সূ‌ত্রে জানা গে‌ছে, দীর্ঘ বছর থে‌কে কাউ‌নিয়া মরক‌খোলার পুল সংলগ্ন বা‌শের হাট‌টি ইজারার মাধ্যমে প‌রিচা‌লিত হ‌য়ে আসছে। কিন্তু দি‌নে দি‌নে এলাকায় জনবশ‌তি বৃ‌দ্ধি পাওয়ায় বাশ কেনা‌ বেচার সম‌য়ে মুল সড়ক ব্যবহার হওয়ায় প্রায়শই যানজটসহ মানুষ চলাচলও বাধাগ্রস্থ হয়। এমন‌কি দূর্ঘটনার ঘটনাও ঘ‌টে।
স্থানীয়  বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে জনদুর্ভোগ রোধে শুক্রবার রা‌তে কাউনিয়া মড়ক খোলার পুল সংলগ্ন বাঁশের হাট পরির্দশন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক (দায়িত্বপ্রাপ্ত মেয়র) এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তি‌নি সমস্যাটি উপলব্ধি ক‌রে তাৎক্ষনিক ব্যবসায়ীদের সা‌থে আলোচনা ক‌রে হাট স্থানান্তর করার সিদ্ধান্ত নেন।
সি‌টি ক‌র্পো‌রেশ‌নের প্রশাস‌নিক কর্মকর্তা স্বপন কুমার দাস ব‌লেন, স্থানীয় বা‌সিন্দা ও ব্যবসায়িদের দাবির মু‌খেই প্রশাসক ম‌হোদয় এ সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন। পাশাপা‌শি হাট স্থানান্তর না করা পর্যন্ত সম্প্রতি আহ্বান করা ইজারা কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন। এ সময় প্রশাসকের সা‌থে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস, রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার ও বাজার ও স্টল শাখার প‌রিদর্শক রেজাউল ক‌রিম।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network