1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নিহত পরিচ্ছন্নতা কর্মীর পরিবারকে বিসিসি প্রশাসকের আর্থিক অনুদান - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

নিহত পরিচ্ছন্নতা কর্মীর পরিবারকে বিসিসি প্রশাসকের আর্থিক অনুদান

  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় নিহত বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন্নতাকর্মী মমতাজ বেগমের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

আজ শনিবার (২৮ মার্চ) তিনি নিহতের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের হাতে অনুদান তুলে দেন।

কর্পোরেশন সূত্রে জানা গেছে, মমতাজ বেগম সিটি কর্পোরেশনের একজন ঝাড়ুদার ছিলেন। গত ২৭ মার্চ রাত ১১ টার দিকে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালের সামনের রাস্তায় ঝাড়ু দেয়ার সময় একটি মটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনার পর দিন ২৮ মার্চ সকালে সিটি কর্পোরেশনের প্রশাসক (দায়িত্বপ্রাপ্ত মেয়র) এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন মৃতের পরিবারকে শান্তনা দিতে তার নগরীর বাংলাবাজার আরশেদ আলী কন্ট্রাক্টর গলির বাসায় যান।

এসময় তিনি মৃতের পরিবারের হাতে তাৎক্ষনিক ৩০ হাজার টাকার অনুদান প্রদান করেন। মৃত মমতাজ বেগমের এক ছেলে ও দুই মেয়ের মধ্যে ছেলেটিও দীর্ঘদিন থেকে অসুস্থ বলে জানা গেছে। প্রশাসক শিরীন অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা মোঃ ইউসুফ আলী ও সহকারী পরিচ্ছন্নতা কর্মকর্তা মাহাবুব আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মচারীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network