1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ব্যবসায়ীকে পিস্তল ও গুলির ছবি পাঠিয়ে চাঁদা দাবি, ছাত্রদল নেতা আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে ব্যবসায়ীকে পিস্তল ও গুলির ছবি পাঠিয়ে চাঁদা দাবি, ছাত্রদল নেতা আটক

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:  পিস্তল ও গুলির ছবি পাঠিয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে সাব্বির নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল ও তিনটি কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়। সাব্বির বানারীপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের মাছ রং গ্রামের বাসিন্দা। তার পিতা তোফাজ্জেল বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের মার্কেটের চা দোকানী।
শনিবার (২৮ মার্চ) দুপুরে তাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (২৭ মার্চ) দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বরিশালের বানারীপাড়ায় নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানা পুলিশ।
ভুক্তভোগী মিরাজ বলেন, ঈদের তৃতীয় দিন তার মোবাইল নম্বরে ফোন করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে সাব্বির নামের ওই যুবক। হোয়াটসঅ্যাপ একটি পিস্তল এবং গুলির ছবি পাঠিয়ে ভয় দেখায়। চাঁদা না দিলে ক্ষতি হবে বলে হুমকি দেয়।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে পড়ি। পরিবারের পরামর্শে পরবর্তীতে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ অভিযান চালিয়ে সাব্বিরকে আটক করে।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ভুক্তভোগী নগরীর গির্জা মহল্লা এলাকার মোবাইল ব্যবসায়ী মিরাজ টেলিকমের মালিক মিরাজ বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন।
তিনি বলেন, বিশেষ অভিযান চালিয়ে সাব্বিরকে আটক করা হয়েছে। সে যেই পিস্তল এবং কার্তুজের ছবি পাঠিয়ে হুমকি দিয়েছে সেগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো খেলনা সাদৃশ্য পিস্তল এবং তিনটি কার্তুজ। যা আলামত হিসেবে জব্দ দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network