1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি তেলের তদারকি জোরদার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বাবুগঞ্জে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি তেলের তদারকি জোরদার

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধিঃ জ্বালানি তেল বিক্রির তদারকি এবং পর্যবেক্ষণ জোরদারের লক্ষ্যে বাবুগঞ্জ উপজেলায় পেট্রোল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে বরিশাল জেলা প্রশাসন। ২৮ মার্চ ২০২৬ বরিশাল জেলা প্রশাসন থেকে পাওয়া চিঠির মাধ্যমে এই তথ্য জানা গেছে।

 

তথ্য অনুযায়ী, বাবুগঞ্জ উপজেলায় মোট দুটি পেট্রোল পাম্প রয়েছে। এর মধ্যে একটি বরিশাল ঢাকা মহাসড়কের পাংশা এলাকায় মেসার্স ইউনিক ফিলিং স্টেশন, আরেকটি মহাসড়কের রহমতপুর এলাকায় মেসার্স কামিনী ফিলিং স্টেশন।

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশের জ্বালানি ব্যবস্থাপনা তদারকি ও সমন্বয় জোরদারের জন্য প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বরিশাল জেলার মোট ২৯টি পেট্রোল পাম্পে বরিশাল জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা এই দায়িত্ব প্রদান করেছেন।

 

বাবুগঞ্জে মেসার্স কামিনী পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, আর মেসার্স ইউনিক ফিলিং স্টেশনের দায়িত্বে নিয়োগ পেয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন। তারা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত পদ্ধতি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং প্রতিদিনের কার্যক্রমের রিপোর্ট জমা দেবেন।

 

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা মনিটরিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ট্যাগ অফিসারদের কার্যক্রমের যথাযথ তদারকি করবেন বলে বরিশাল জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

 

এই পদক্ষেপে স্থানীয় জ্বালানি সরবরাহ ও তেলের স্বচ্ছতা বাড়ানো এবং তেলের অবৈধ লেনদেন রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network