1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কেদারপুরের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান আর্মি খোকন - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

কেদারপুরের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান আর্মি খোকন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বিএনপি নেতা মোঃ হাসানুজ্জামান (আর্মি খোকন)।
স্থানীয় সূত্র জানায়, কেদারপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা খোকন একজন সুশৃঙ্খল ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি মরহুম মোঃ করিম উদ্দিন মাস্টারের পুত্র এবং তিন ভাই ও এক বোনের মধ্যে মেজো। বড় ভাই ব্যবসায়ী, ছোট ভাই ইঞ্জিনিয়ার।
পেশাগত জীবনে বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন তিনি। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেদারপুর ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আর্মি খোকন দীর্ঘদিন ধরে কেদারপুরের উন্নয়নমূলক কাজে নিজস্ব অর্থায়নে অবদান রেখে আসছেন। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার, জনদুর্ভোগ নিরসন এবং সার্বিক উন্নয়ন তার কাজের প্রধান অঙ্গ। স্থানীয়রা তাকে নির্ভরযোগ্য ও পরীক্ষিত নেতা হিসেবে আখ্যায়িত করেছেন।
স্থানীয়রা মনে  করছেন, দলের সিদ্ধান্ত ও তৃণমূলের সমর্থন পেলে আর্মি খোকন কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে শক্তিশালী প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। খোকনের ঘনিষ্ঠ মহল জানায়, তিনি সবসময় জনগণের কল্যাণে কাজ করে যেতে চান এবং এলাকার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।
এনিয়ে কেদারপুর ইউনিয়নে ইতোমধ্যেই জনমত গড়ে উঠছে, যা নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network