1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে চার জুয়াড়ী আটকের ঘটনায় মামলা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

গৌরনদীতে চার জুয়াড়ী আটকের ঘটনায় মামলা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ এলাকার মোবারক সিকদারের বাড়ির বাগানে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ চারজন জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ।

 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, এ ঘটনায় থানার এসআই মিটুল কুমার কুন্ডু বাদি হয়ে আটককৃত চারজনের বিরুদ্ধে থানার মামলা দায়ের করেছেন (যার নং ৪১)। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের আদালতের সোর্পদ করা হয়েছে।

 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার একদল পুলিশ কাসেমাবাদ এলাকার মোবারক সিকদারের বাড়ির বাগানে অভিযান চালিয়ে ওই গ্রামের হারুন-অর রশিদ সিকদারের ছেলে সোলায়মান সিকদার (৪৫), মোশারেফ হোসেনের ছেলে মাকসুদ খলিফা (৩৮), জয়নাল লস্করের ছেলে রমজান লস্কর (৪৫) ও আইয়ুব আলী হাওলাদারের ছেলে আসাদ হাওলাদারকে (৪৫) আটক করে। এসময় জুয়া খেলার কাজে ব্যবহৃত তাস ও সর্বমোট নগদ ৭ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network