1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাবরিনা জিয়া - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বাকেরগঞ্জে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাবরিনা জিয়া

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আসন্ন বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭,৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে পৌরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন সাবরিনা আক্তার জিয়া।

 

তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও দৈনিক জনকণ্ঠ এবং এশিয়ান টিভির সাংবাদিক মো. জিয়াউল হক আকনের সহধর্মিনী ও  মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ বাকেরগঞ্জ উপজেলা শাখার নারী বিষয়ক সম্পাদক।

 

এছাড়াও সাবরিনা আক্তার ‘বাংলামিডিয়া পত্রিকা’ নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদকের দায়িত্ব রয়েছেন।

 

সাবরিনা আক্তার ২০১৪ সালে বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন।

 

পরবর্তীতে ঢাকায় রায়ের বাজার জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন।

 

৩০ মার্চ (সোমবার) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহের বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন, দীর্ঘদিন গণমাধ্যমের সাথে যুক্ত থাকায় বাকেরগঞ্জ পৌরবাসীর সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডেকে পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতেই তিনি কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী।

 

তিনি আরও বলেন, আমার স্বামী সাংবাদিক জিয়াউল হক আকন সব সময় পৌরবাসীর পাশে থেকে নানা সমস্যা সমাধান করার চেষ্টা করেছে। আমি তাকে সবসময় পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করেছি। আমি নিজেও সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।

 

আগামী নির্বাচনে যদি ৭,৮,৯ নং ওয়ার্ডের মানুষ আমাকে তাদের সেবক হিসেবে পাশে রাখেন তাহলে আমি আজীবন তাদের সেবক হয়ে থাকবো।

 

এ সময় তিনি বাকেরগঞ্জ পৌরসভার সকল শ্রেণি-পেশার মানুষের নিকট দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

 

উল্লেখ্য, আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বাকেরগঞ্জ পৌরসভা এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে এবং সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় উঠে আসছেন সাবরিনা আক্তারের নাম।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network