1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুর ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড, আট ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

উজিরপুর ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড, আট ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে আটটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ধামুরা বন্দরের পূর্ব পাড় বাসস্ট্যান্ডের সামনের একটি টাইলসের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

 

মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে। এরপর স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

ততক্ষণে পোল্টি ফিড, স্টীলের দোকান, ফার্নিচারের দোকান, সেনেটারী মালামালের দোকান, টাইলসের দোকান, ফিস ফিডের দোকানসহ আটটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়। অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network