1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে খাল দখল করে বহুতল ভবন নির্মাণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

উজিরপুরে খাল দখল করে বহুতল ভবন নির্মাণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সরকারের খাল উদ্ধার ও পুনঃখনন কার্যক্রম জোরদারের মধ্যেই বরিশালের উজিরপুরে প্রকাশ্যে খাল দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

 

উপজেলার শোলক ইউনিয়নের সেনেরহাট এলাকায় শতবর্ষী ধামুরা–বামরাইল খালের মাঝখানে স্থাপনা নির্মাণ করায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ধামুরা–শানুহার মহাসড়ক সংলগ্ন ধামুরা–বামরাইল খালের একটি অংশ ভরাট করে বহুতল ভবন নির্মাণ করছেন প্রবাসী সরোয়ার বেপারী। অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে খালের স্বাভাবিক প্রবাহ উপেক্ষা করে দ্রুতগতিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, শত শত বছর ধরে এই খালটি শোলক ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষিজমিতে পানি সরবরাহের অন্যতম প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। খালের মাঝখানে স্থাপনা নির্মাণ হলে শুকনো মৌসুমে পানির প্রবাহ মারাত্মকভাবে কমে যাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি বাড়বে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বৈধভাবে জমি ক্রয় করেই ভবন নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক তার স্ত্রী বলেন, ‘আমরা মোটা অংকের টাকা দিয়ে জমি কিনেছি, তাই ভবন নির্মাণ করছি।

 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কাপিল বিশ্বাস বলেন, ‘প্রবহমান খালের মধ্যে কোনো অবস্থাতেই স্থাপনা নির্মাণ করা যাবে না। সরকার বর্তমানে খাল সংরক্ষণ ও পুনঃখননে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, ‘বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network